1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালন

  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের স্বাধীনতা দিবসে হৃদয় নিংড়ানো ভালোবাসায় জাতি স্মরণ করছে মুক্তির মহানায়কদের। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। আজ সকাল ৯ঃ০০ ঘটিকার সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়।

প্রথমে পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রোভার স্কাউটের শিক্ষার্থীরা অন্যান্য অতিথিদের সাথে পুলিশ সুপার মহোদয়কে অতিথি স্মারক পরিয়ে দেন।

পরে পুলিশ সুপার মহোদয় ও অন্যান্য অতিথিগণ জেলা পুলিশের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডের সালামি গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় প্যারেড কমান্ডার ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অতঃপর সকাল ১০ টায় পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফুল ছিটিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেন।পরবর্তীতে সকাল ১১ঃ০০ ঘটিকার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় তার বক্তব্যে বলেন “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়ে আজকের এই স্বাধীন দেশ।

আমরা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করি।” তিনি আরো বলেন “১৯৭১ সালে ২৫ শে মার্চ কাল রাতে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরীহ মানুষের উপর অমানবিক হত্যাযজ্ঞ চালায় তখন বাংলাদেশ পুলিশই প্রথম প্রতিরোধ গড়ে তোলে।

পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনস্ হতে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এ সময় প্রায় ৭০০ পুলিশ সদস্য শহীদ হন।” পুলিশ সুপার মহোদয় সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল মহোদয়; জনাব সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়; জনাব আন্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা মহোদয়; জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),

পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews