1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার

  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার 

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ  প্রতিনিধি :

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে দু’টি পরিবার। শুক্রবার (২২ মার্চ) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (২৩ মার্চ) লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

 সেখান থেকে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৃষিজীবি দু’টি পরিবারের ঘরের সব মালামালসহ মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিঃস্ব পরিবার দু’টি ঘুরে দাঁড়াতে এখন সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews