1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহার গারদ বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাবা-ছেলের ভালোবাসায়

  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

লোহার গারদ বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাবা-ছেলের ভালোবাসায়

‘এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে’, বাবা-ছেলের সম্পর্কে লাগে না স্বার্থ। স্বার্থ ছাড়াই গড়ে ওঠে এ সম্পর্ক। ঠিক এমনই এক ঘটনা সম্প্রতি সবার নজরে এসেছে। লোহার গারদ বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাবা-ছেলের ভালোবাসার মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের ভালোবাসার একটি ছবি ভাইরাল হয়েছে।

নাশকতার মামলায় সালথা উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক এজেডএম মুনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর এ খবর পেয়ে মুনিরকে একনজর দেখতে আদালতের গারদখানার সামনে হাজির হয়েছিল তার একমাত্র ছেলে মাহিন। একপর্যায়ে গারদখানার জানালার লোহার শিকের ভেতর দিয়ে বাবার মুখে চুমু দেয় মাহিন। এ সময় সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন কেউ একজন।

পরে ওই ছবি ফেসবুকে পোস্ট করে এসএম ইলিয়াছ হুসাইন নামে এক ব্যক্তি লেখেন, কারারুদ্ধ বাবার প্রতি সন্তানের ভালোবাসা।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর আদালতের গারদখানায় এ ঘটনা ঘটে। কারারুদ্ধ বিএনপি নেতা মুনির সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মাহিন স্থানীয় আটঘর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন চৌধুরী।

জানা গেছে, নাশকতার মামলায় মুনিরসহ উপজেলার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে পাঠানো অন্য তিন নেতা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।

বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ মামুন অর রশিদ মামুন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews