1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়ন জুড়ে চলছে জমজমাট জুয়া ও মাদক সেবনের আসর

  • বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়ন জুড়ে চলছে জমজমাট জুয়া ও মাদক সেবনের আসর

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, মহারাজপুর  ইউনিয়নে চলছে, জমজমাট জুয়া ও মাদক সেবনের আসর। সন্ধ্যা লাগার সাথে সাথে শুরু হয় এবং চলে রাত ব্যপী। রাতের আঁধারে বেশ কয়েকটি 

স্পটে বসছে এসব জুয়া ও মাদক সেবনের আসর । এই জুয়া ও মাদক সেবনের কারণে এলাকার সামাজিক পরিবেশ, চরমভাবে বিনষ্টের পাশাপাশি, বেড়েই চলেছে, চুরি ছিনতাইয়ের মতো, জঘন্যতম এসব অপরাধ মূলক কর্মকাণ্ড।

অনুসন্ধানে জানা যায়, মহারাজপুর ইউনিয়নের, ১নং ওয়ার্ডের ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের   আমবাগান, ৩নং ওয়ার্ডের চৌধুরীবাড়ি ও গোয়ালটুলি গোরস্থানের আশপাশের এলাকা,

৪নং ওয়ার্ডের নামোগাঁ নদীরপাড়, ভাগ্যবানপুর গাইনপাড়া নদীরপাড়, আকন্দবাড়ীয়া ও মহারাজপুর ফিল্টের হাট সংলগ্ন মহানন্দা নদীর পাড় এলাকায় বসে জুয়ার মেলা সেই সাথে মাদক সেবনের জমজমাট আসর।

এছাড়াও কখনো কখনো, মহানন্দা নদীতে, ভাসমান ভাবে নৌকাই চড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, চোখকে ফাঁকি দিয়ে,প্রায় প্রতিদিনই বসছে, এসব জুয়ার আসর। এই জুয়ার কারনে, সর্বস্বান্ত হচ্ছে, এলাকার শত শত পরিবার, নিমিষে ধ্বংস হচ্ছে, তাদের অদূর ভবিষ্যৎ। 

সেখানে শুধু জুয়াই নয়, প্রতিটি জুয়ার স্পটে হরহামেশাই অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা ফেনসিডিল, হেরোইন, মদ, গাজাসহ, জীবন ধ্বংসাত্মক বিভিন্ন রকম মাদক এবং লাগামহীন ভাবে সেখানে চলে জুয়াড়িদের মাদক সেবন।

জুয়া সিন্ডিকেটের মূল হোতারা, সরকারদলীয় কিছু কিছু স্থানীয় অসাধু নেতাকে, বিভিন্ন রকম, সুযোগ-সুবিধা দিয়ে তাদের ম্যানেজ করেই, এলাকায় দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছে, এই জুয়া ও মাদকের রঙ্গলিলা। 

আর এসব জুয়া ও মাদকের আসরে, অংশগ্রহণ করছে, বেশির ভাগই এলাকার, উঠতি বয়সী তরুণ যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জুয়া ও মাদক আসরের খপ্পরে পড়ে, সর্বস্বান্ত হয়ে তারা এলাকার বাড়ি ঘরে চুরি, রাস্তাঘাটে মোবাইল ছিনতাই,

ছিঁচকে চুরিসহ, জড়িয়ে পড়ছে সব ধরনের অপরাধের সাথে। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এলাকায় ভয়াবহ অপরাধের চিত্র। সেই সাথে আশঙ্কাও রয়েছে আইন শৃঙ্খলা অবনতির ।

স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, এলাকার গণ্যমান্য জনসচেতন মহলের প্রত্যাশা, প্রতিটা জুয়ার আসর এবং মাদকের স্পটে, শক্ত ভাবে অভিযান পরিচালনা করে, এসব অপরাধীকে আইনের আওতায় এনে, গ্রেফতারের পাশাপাশি, তাদের কে কঠিন শাস্তির ব্যবস্থার জোর দাবি জানান।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান মুঠোফোনে জানান, মহারাজপুর ইউনিয়নে জুয়া খেলা ও মাদক সেবনের বিষয়টি শুনেছি। তবে জুয়ারীরা খুব সু-চতুর, পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে সুনির্দিষ্ট তথ্য পেলে কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে, তাতে যেই হোকনা কেনো, কোনো প্রকার ছাড় দেয়া হবেনা। 

এবিষয়ে সচেতন এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews