1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

–
খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

আজ ১৭ ই মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এবারের প্রতিপাদ্য-“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে”।

অদ্য সকাল ৯ঃ০০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণপূর্বক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে সকাল ১১ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল। এ সময় পুলিশ লাইনস্ স্কুলের প্রধান শিক্ষিকা জনাব ফেরদৌসী খানম; মোঃ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক, পুলিশ লাইনস স্কুল; জনাব মোঃ শহিদুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক; মোহাম্মদ আনোয়ার হোসেন,

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাদের বক্তব্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান । পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না।

তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী ছিলেন। কোন অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবতেন। সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করেছেন। আর এজন্য জনগণ শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দিয়েছিলেন।

পুলিশ সুপার মহোদয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বাচ্চাদের সামনে স্বাধীনতার ইতিহাস এবং দেশের প্রতিটি দিবস ও সংস্কৃতির তাৎপর্য তুলে ধরতে হবে। অতঃপর পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইল সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ লাইনস স্কুলের শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews