1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নড়াইলে সাংবাদিক পারভেজকে প্রান নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নড়াইলে সাংবাদিক পারভেজকে প্রান নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

নড়াইলের নড়াগাতীতে এশিয়ান টেলিভিশনের কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম পারভেজকে পঙ্গু করে দেওয়াসহ প্রান নাশের হুমকি দিয়েছে বাঐসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও উত্তর ডুমুরীয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে মোঃ রাসেল শেখ।

১৫ মার্চ (শুক্রবার) বিকেল ৪ টায় থানার সামনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আমানত ইসলাম নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর-৫৩৮। আমানত ইসলাম চর ডুমুরিয়া গ্রামের মৃত ফেলু শেখের ছেলে।

জানা যায়, যশোরের এক অন্তঃসত্ত্বা নারী উত্তর ডুমুরিয়া গ্রামে তার স্বামীর বাড়ীতে আসলে স্বামীর স্বজনরা ওই নারীকে মেনে না নিলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সাংবাদিকরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাসেল এ বিষয়ে নিউজ না করার জন্য উস্কানীমূলক কথাবার্তা বলে।

সাংবাদিকেরা চলে আসলে ওই অন্তঃসত্ত্বা নারীকে রাসেলের প্ররোচনায় স্বামীর স্বজনরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। এতে পড়ে গিয়ে গর্ভের বাচ্চার ক্ষতির আশংকা করায় থানায় অভিযোগ দায়ের করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ বিষয় কথা বলতে সাংবাদিকেরা নড়াগাতী থানায় আসলে রাসেল শেখ আমানত ইসলামকে হাত পা ভেঙ্গে ফেলা সহ প্রান নাশের হুমকি দেয়। এ ঘটনায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews