নড়াইল প্রতিনিধি ঃ উৎসউদ্দীপনার মধ্যদিয়ে শেষ হলো নড়াইলে দুদিনব্যাপী মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়ানশীপ, ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আবুল খায়ের গ্রুপের পৃৃষ্ঠপোষকতায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে রোববার বিকেলে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের হল রুমে
এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোসা: সাদিরা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান দিপু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।

Leave a Reply