নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্ৰামের শরীফ শফিউদ্দিনের ছেলে শরীফ সিরাজুল ইসলামের নামের ৯০ নং লক্ষীপাশা মৌজার এস এ দাগ নং ৫০৩ হাল দাগ নং ৩০৩৭ মোট জমির পরিমাণ ৯ শতাংশ , এর মধ্যে রাস্তা উল্লেখ পূর্বক ০৪.৫০ বিক্রি করেন লক্ষীপাশা গ্ৰামের সুলতান সিকদার ও তার স্ত্রী রাবেয়া সুলতানের কাছে।
কিন্তু সুলতান ও রাবেয়া সুলতান ওই জমি ছাড়া ও জোর পূর্বক আরো ১ শতাংশ জমি জোর দখন করে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী শরীফ সিরাজুল ইসলামের।
উল্লেখিত জমির মালিক শরীফ সিরাজুল ইসলাম অদ্য ৪ মার্চ শোমবার লোহাগড়া অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগে উল্লেখ থাকে যে, তিনি ৯ শতাংশ জমির মধ্যে ০৪.৫০ শতাংশ জমি সুলতান সিকদার ও রাবেয়া সুলতানের কাছে দলিল রেজিস্ট্রি মূলে বিক্রি করেন
কিন্তু ওই জমির ক্রেতা সুলতান সিকদার ও রাবেয়া সুলতান ০৪.৫০ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিলেও আরো অতিরিক্ত ১ শতাংশ জমি জোর দমখল করে ভোগদখল করে আসছে বলে জানান।
ওই জমির মালিক শরীফ সিরাজুল ইসলাম, তার বে দখল কৃত ১ শতাংশ জমি ছেড়ে দিতে বল্লে
সুলতান সিকদার পুলিশের ভয় দেখায়, কারণ তিনি একজন পুলিশ সদস্য।বে দখল কৃত ১ শতাংশ জমির টাকা চাইলে ও
সুলতান সিকদার ও রাবেয়া সুলতান বিভিন্ন প্রকার হুমকি ধামকি সহ ভয়ভীতি দেখায়।
ভুক্তভোগী ওই জমির মালিক শরীফ সিরাজুল ইসলাম আরো বলেন, আমার ১ শতাংশ জমি ছেড়ে দিচ্ছেন না বলে আমি জুলুম বাজ সুলতান সিকদার ও
রাবেয়া সুলতানের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের আশ্রয় নিয়েছি , আমার ১ শতাংশ জমি ফেরত চাই।





Leave a Reply