1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে তেলকাড়া গ্রাম আবারও অশান্ত দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

নড়াইলে তেলকাড়া গ্রাম আবারও অশান্ত দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ওই গ্রামের লিয়াকত শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের ইউপি সদস্য নান্টু সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছে।

ছাগল-গরু দিয়ে ফসল খাওয়াকে কেন্দ্র করে রবিবার (৩ মার্চ) দুপুরে ২টার দিকে বিবাদমান দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তামিম, শামীম, জিহাদ, মরিয়ম বেগমসহ ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত লেহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews