1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাগেরহাটে জেএমবির ৫ সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

বাগেরহাটে জেএমবির ৫ সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোরশেদ আলম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ও মাসুদুর রহমান তোতাকে ছয় বছর এবং তরিকুল ইসলাম তারেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, সরকার বিরোধী নাশকতার উদ্দেশে ২০১৬ সালের ১১ নভেম্বর রাতে বাগেরহাটের দড়াটানা ব্রিজ এলাকা অবস্থান নেয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা।

পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চার জনকে আটক করতে সক্ষম হয়।পুলিশ তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৫ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ৯ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews