মাদক ব্যবসায়ের সাথে জড়িত রমজান মোল্যা(২৬) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত রমজান মোল্যা(২৬) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।
অদ্য ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটী বাজারস্থ তিন রাস্তার মোড় হতে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) পুলক চন্দ্র মন্ডল ও এসআই(নিঃ) মোঃ খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রমজান মোল্যা(২৬) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নাড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।





Leave a Reply