1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ উদ্বোধনে জাপানের রাষ্ট্রদূত

  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

লোহাগড়ায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ উদ্বোধনে জাপানের রাষ্ট্রদূত

নড়াইলের লোহাগড়ার শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি । এ উপলক্ষে রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় লোহাগড়া শহরের দাসেরডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়ার কৃতি সন্তান, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড: সৈয়দ ইমদাদুল হক।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়, স্থাপত্য প্রকৌশলী ফাহমিদা সুলতানা, কাউন্সিলর ফারুক হোসেন প্রমূখ। মতবিনিময় শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেন, ‘ দীর্ঘদিন ধরে জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে বলে আমি আশাবাদী।

এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এখানে জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীদের জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ পাবে’। উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় এক একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে।

জাপানের বিশিষ্ট ব্যাবসায়ী রিউসুকে হনজুর অর্থায়নে নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাপান – বাংলাদেশ গ্লোবাল নাসিং কলেজের প্রতিষ্ঠাতা, জাপানের টোকিও ইউনিভার্সিটির বাংলাদেশের পরিচালক ডঃ সৈয়দ ইমদাদুল হক।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews