1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেসবুকে প্রেম, প্রেমিককে অপহরণ করে মুক্তিপণ চাইলেন প্রেমিকা

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ফেসবুকে প্রেম, প্রেমিককে অপহরণ করে মুক্তিপণ চাইলেন প্রেমিকা

বাগেরহাটে জন্মদিন পালনের কথা বলে প্রেমিকা এক কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভিকটিম প্রেমিক কলেজছাত্রকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।

আটককৃতরা হলেন বাগেরহাটে চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের সৈয়দ আল রোকিবের ছেলে সৈয়দ আল হারুন (২০), কাদের মীরের ছেলে সেলিম ওরফে ছলিম মীর (৫৫),

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাঠিভাঙ্গা গ্রামের মাসুদ হোসেনের ছেলে তামিম হোসেন (২৩), আবুল বাসার শেখের ছেলে সুজন শেখ (২৫), বাবর আলী ফরাজীর ছেলে ডালিম ফরাজী (২০) এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া গ্রামের ইবাদত শেখের ছেলে সুজন শেখ।

পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মাসুদ শেখের ছেলে সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রবিউল শেখ স্বাধীনের সঙ্গে ফেসবুকে শারমিন আক্তার শিলা নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার রাতে ওই তরুণী ফোন করে বলে এ দিন তার জন্মদিন, তাই তার কাছে গিফট নিতে আসছে। স্বাধীন তার কথিত প্রেমিকাকে তার বাড়ির ঠিকানা বলে দিলে ওই তরুণী স্বাধীনের বাড়ির সামনে এসে স্বাধীনকে মেসেঞ্জারে কল দেন।

স্বাধীন সেসময় তার বাড়ির সামনে একটি মাইক্রোবাস দেখতে পায়। এ সময় কথিত প্রেমিকা তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে অপহরণকারীরা স্বাধীনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঘুরে অজ্ঞাত স্থানে গিয়ে ভিকটিমের মোবাইল দিয়ে তার বাবাকে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি ভিকটিমের বাবা পুলিশকে জানালে পুলিশ চিতলমারীর শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করে। আর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী রবিউল শেখ স্বাধীন জানান, ফেসবুকে ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার তার জন্মদিন এ কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে অপহরণ করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাসেলুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

সতর্ক না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের মাধ্যমে প্রতারক চক্রের শিকার যে কেউ হতে পারে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সূত্র : অনলাইন আরটিভি নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews