1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাংনীর তিন ওয়ার্ডে উপ-নির্বাচন, ১১ প্রার্থীর দৌড়ঝাঁপ 

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

গাংনীর তিন ওয়ার্ডে উপ-নির্বাচন, ১১ প্রার্থীর দৌড়ঝাঁপ 

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ষোলটা ইউনিয়নের তিন ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচনে ১১ প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

প্রার্থীরা হলেন- ৭ নম্বর সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মহিবুল ইসলাম ও মহাবুবুর রহমান। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শফিউল ইসলাম, হাবিবুর রহমান, হাফিজুল ইসলাম ও আবুল বাসার। ৬ নম্বর ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৈধ প্রার্থীরা হলেন- রাকিবুল ইসলাম, আসাদুল ইসলাম, আবু সাইদ, মহিবুল ইসলাম ও তহিদুল ইসলাম।

রিটার্নিং অফিসার, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান মনোনয়নপত্র যাচাই শেষে এই ১১ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন।

আগামী ৯ মার্চ এ ৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, সাহারাটি ইউনিয়নের দুর্লভপুর ও ভোমরদহ গ্রামের বিলপাড়া নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ড এবং ভোমরদহ গ্রামের বাকি অংশ নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। ২ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম গেল আগস্টে এবং ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সাবান আলী গত অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন।

এছাড়াও ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া ও মহেষপুর গ্রাম নিয়ে গঠিত ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলী মৃত্যুবরণ করেন গত মাসে।

তিন মেম্বারের মৃত্যুজনিত শূন্য পদের বিপরীতে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews