1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যবাজারস্থ সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা হয়েছে। শনিবার দুপুরে অত্র প্রতিষ্ঠানের দ্বি-তল ভবনে এই সাধারণ সভায় আমদানি -রপ্তানিকারক গ্রুপের সভাপিত কাজী মো. সাহাবুদ্দীেনর সভাপতিত্বে প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ অর্থ বছরের (২০২২ সালের ২০মার্চ-২০২৪ সালের ৩১ জানুয়ারি) সকল খাতের প্রাপ্তি-প্রদানের হিসাব নীরিক্ষা ও অডিট প্রতিবেদন তুলে ধরেন গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মামুনুর রশিদ।

কার্যনির্বাহী সদস্য মোঃ নুর আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্য মেসার্স আবু তালেবের স্বত্বাধিকারি মোঃ আবু তালেব, সাবেক সভাপতি কবিরুল রহমান খাঁন খোকন, রেজাউল করিম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা এলিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, অন্য পানামার সাথে সোনামসজিদ পানামার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। পানামার খরচ বেশির কারণে আমাদের খরচও বেশি হচ্ছে। ফলে আমাদের ব্যবসায়ী ক্ষতি হচ্ছে। আমরা কোন সাংঘর্ষিক চাই না। আমরা সব স্থলবন্দরে একই নিয়ম চাই। 

বক্তারা আরো বলেন, গত ১২ই ফেব্রুয়ারি সুলতানগঞ্জ মায়া নৌ বন্দরের উদ্বোধন হয়েছে। এই বন্দরের জন্য আমাদের সোনামসজিদ স্থলবন্দরের জন্য কিছুটা হলেও সমস্যা হবে। কেন না, ব্যবসায়ীরা চাই নিময়ানুযায়ী সুবিধা। আমরা বাড়তি কোন সুবিধা নয়,

বরং সব বন্দরে একই নিয়মে আওতায় থাকা চাই। তাই এখন-ই আমাদের ভারতীয় মহদীপুর এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করতে হবে। যে এর সমাধান দ্রুত হয়।

বক্তরা আরো বলেন, সোনমসজিদ স্থলবন্দরে কোন অভিভাবক না থাকায় এই স্থলবন্দরে খরচ দিনদিন বৃদ্ধি পাচ্ছে, ফলে এই বন্দরের ব্যবসায়ীরা অন্য বন্দরে খরচ কম হওয়ার কারণে চলে যাচ্ছে।

পানামা, সিএন্ডএফ, শ্রমিক সমন্বয় সহ সংশ্লিষ্ট সকলের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমাদের এক্যবদ্ধতা না থাকার জন্য পানামা কর্তৃপক্ষ দিনদিন খরচ বাড়িয়ে যাচ্ছেন। আর আমার আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সদস্য ব্যবসায়ীরা সমস্যা পড়ছি। বর্তমান সংসদ সদস্য এই উপজেলার সর্বোচ্চ অভিভাবক। তিনিও আমাদের সহযোগিতা করছেন না তা বুঝতে পারছি। তাঁর কোন সহযোগিতা না পাওয়ায় এই স্থলবন্দরের উন্নয়নে বিঘ্নিত হচ্ছে।

এ সময়  কার্যনিবাহী  কমিটির সদস্য সহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ সাহিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম,  কোষাধ্যক্ষ মোঃ আসাদুল হক বিয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম তাজেল, কামাল আহমেদুজ্জামান, আলমগীর (জুয়েল), আকতার,  মোঃ সাঈদী হাসান,  মোঃ মিজান সাহেব, মোঃ যুবরাজ আলম (মানিক) প্রমূখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews