1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্যর জেরে বোমাবাজি, পুলিশের ব্যাপক তৎপরতা

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্যর জেরে বোমাবাজি, পুলিশের ব্যাপক তৎপরতা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নে দুই গ্রুপের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। সেই সময় সেখানে প্রায় শতাধিক বোমার বিস্ফোরণ হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ৬টার সময় এই অতর্কিত বোমা হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ালাভাঙা গ্রামের আব্দুস সালাম ও সুন্দরপুর গ্রামের আলম ঝাঁপড়া গ্রুপের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বিরোধ দ্বন্দ্বের জেরে গত বছরে সালাম গ্রুপের লোকজন আলম নামের এক ইউপি সদস্যকে দিনে দুপুরে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এবং পরবর্তী সময়ে ক্ষিপ্ত হয়ে নিহত আলম (ঝাপরা) মেম্বারের লোকজন প্রতিপক্ষ সালাম গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে।

সে সময় থেকে হামলা মামলার কারণে আলম গ্রুপের লোকজন এলাকা থেকে পলাতক রয়েছে। সেই ঘটনার জেরে রাতের আঁধারে হটাৎ করে তারা এলাকায় এসে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর বাবুপুর বাজারে ফজরের নামাজের পরপর বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কিত সৃষ্টি করে। একপর্যায়ে তাদের কাছে থাকা বোমা ফুরিয়ে গেলে পরবর্তী সময়ে সালাম গ্রুপের লোকজন এসে তাদেরকে ধাওয়া দিলে তারা এলাকা থেকে পালিয়ে যায়। তবে সেই ঘটনায় কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান এলাকাবাসি।

স্থানীয় বাসিন্দা শিউলি বেগম বলেন, ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ বাবু ঝাপরার নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল গ্রামে ঢুকে বোমাবাজি শুরু করে। আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি এবং দরজা জানালা বন্ধ করে দিই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দুই পক্ষের পূর্বের আধিপত্যর জেরে মৃত আলম (ঝাপরা) মেম্বারের লোকজন ভোর ৬ টার সময় লাভাঙ্গা বাবুপুর মোড়ে ব্যাপক বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে আব্দুস সালামের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। আমি তদন্ত ওসি সহ একটি পুলিশের চৌকস পুলিশের দল নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করি।তবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হয়নি, বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews