1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাসুরের বঁটির কোপে কবজি হারালেন গৃহবধূ

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

ভাসুরের বঁটির কোপে কবজি হারালেন গৃহবধূ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বঁটির কোপে সাবিনা (৩৫) নামের এক গৃহবধূর হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাসুর মানিক মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাবিনা ওই এলাকার ওমর মিয়ার স্ত্রী। বাকি দুজন হলেন ওমর মিয়ার বোন চাদঁনী ও ইতি।

সাবিনা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মানিক মিয়া (৪০) ও তার ছোট ভাই সুমন মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া ও সুমন মিয়ার সঙ্গে ওমর মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, তাদের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্তের বিরোধ চলে আসছিল।

ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয়েছে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews