1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তুরাগতীরে জুমার নামাজে লাখো মুসল্লি

  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

তুরাগতীরে জুমার নামাজে লাখো মুসল্লি

দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এই জুমার নামাজে ইমামতি করেন মওলানা জুবায়ের সাহের।

ইজতেমায় যোগ দেওয়া মুসল্লি ছাড়াও জুমার নামাজে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেন। ভোর থেকেই আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়।

ইজতেমা ময়দানের ১৬০ একর জায়গা ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপড়া রোড, তুরাগের দুই পার, আশপাশের বিভিন্ন এলাকা কানায় কানায় পূর্ণ হয়।

টঙ্গীর বিভিন্ন উঁচু ভবনের ছাদে থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে স্থান পেয়েছেন জুমার নামাজে অংশ নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেশের লাখ লাখ মুসল্লি ছাড়াও ৪৭টি দেশের ২ হাজারের অধিক মুসল্লি নামাজে অংশ নেন।

নামাজ শেষে ইজতেমায় আগত মুসল্লিরা ময়দানে অবস্থান নেন। আশপাশ থেকে আসা মুসল্লিরা পায়ে হেঁটে ময়দান থেকে চলে যান। জুমার নামাজে অংশ নিতে কয়েকটি সড়ক ও ফাঁকা জায়গায় দু-তিন ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা বসে যান।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews