নড়াইলের লোহাগড়া উপজেলার মেইন গেটে চৌকিদার বকুল হত্যার মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ইতি পূর্বে সাংবাদিক আজিজুর বিশ্বাস তার সংবাদ পত্রে লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের দুর্নীতির বিরুদ্ধে খবর প্রকাশ করায়, বোরহান উদদীন পূর্বের জের ধরে চৌকিদার বকুল হত্যার মানব বন্ধনের শেষে সাংবাদিক আজিজুর বিশ্বাস কে হকিস্টিক দিয়ে দাবড়িয়ে বেধড়ক মারপিট করে।
তখন অসুস্থ সাংবাদিক আজিজুর বিশ্বাস লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে চেয়ারম্যান বোরহান উদ্দিনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন ।
ওই মামলার বিপরীতে একটি মামলা করান চেয়ারম্যান বোরহান উদ্দিনের ইউনিয়নের চৌকিদার আলমগীর হোসেন কে বাদী করে। ওই মামলায় আসামি করেন সাংবাদিক আজিজুর বিশ্বাস(জাতীয় দৈনিক প্রবাহ লোহাগড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক আলোকিত বাংলাদেশ নড়াইল প্রতিনিধি) সাংবাদিক মনির খান(জাতীয় দৈনিক ভোরের চেতনা লোহাগড়া উপজেলা প্রতিনিধি) ও সাংবাদিক নয়ন শেখ(জাতীয় দৈনিক গণতদন্ত স্টাফ রিপোর্টার কে।
উল্লেখ্য বিষয়, চৌকিদার বকুল হত্যার মানব বন্ধনে সাংবাদিক আজিজুর বিশ্বাস উপস্থিত ছিলেন বাকী সাংবাদিক মনির খান ও সাংবাদিক নয়ন শেখ উপস্থিত ছিলেন না, কিন্তু চেয়ারম্যান বোরহান উদদীনের দুর্নীতির খবর সাংবাদিক আজিজুর বিশ্বাস তার সংবাদ মাধ্যমে প্রকাশ করার কারনে চেয়ারম্যান বোরহান উদ্দিন ও সাংবাদিক আজিজুর
বিশ্বাসের মধ্যে ঝগড়া ঝাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিক আজিজুর বিশ্বাস কে হকিস্টিক দিয়ে মারপিট করে।
চৌকিদার আলমগীর হোসেনের দেওয়া মিথ্যা চাঁদাবাজি মামলার চার্জশিটে উল্লেখিত ৩ জন সাংবাদিক কে দোষী সাব্যস্ত করে লোহাগড়া থানার ওসি অপারেশন মিজানুর রহমান আদালতে চার্জশিট প্রেরণ করেছে,
যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাংবাদিকদের ধারণা ওসি অপারেশন মোটা অংকের উৎকোচ গ্রহণ করে সাংবাদিকদের ফাঁসানোর জন্য মিথ্যা রিপোর্টটি আদালতে প্রেরন করেছেন।

Leave a Reply