1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে এসে মাশরাফীর প্রশংসায় নায়ক ইমন যা বললেন

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

নড়াইলে এসে মাশরাফীর প্রশংসায় নায়ক ইমন যা বললেন

নড়াইল -২ আসনের সংসদ সদস্য, হুইপ ও তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার প্রশংসা করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

তিনি বলেছেন, ‘নড়াইলের জন্য একটা নামই যথেষ্ট, সেই মানুষটা মাশরাফী বিন মোর্ত্তজা। অসম্ভব ভাললাগার একজন মানুষ তিনি। বাংলাদেশ ক্রিকেটের জন্য যা মাশরাফী ভাই করেছেন, তার মত অধিনায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম একজন অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটে কবে আসবেন, জানা নেই।’

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নড়াইল সদরের রূপগঞ্জ এলাকার মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধন শেষে মাশরাফী সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন চিত্রনায়ক ইমন।

এ সময় তিনি নড়াইলে প্রথমবারের মত আসতে পেরে খুবই আনন্দিত বলেও জানান। প্রসাধনী পণ্য ‘হারল্যান স্টোর’ এর শোরুম উদ্বোধন কালে চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার,

রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান, স্টোর হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে চরম বিশৃঙ্খলায় মোস্তারী কমপ্লেক্সে হারল্যান স্টোর উদ্বোধন করেন। পরে সুলতান মঞ্চে পণ্যের গুণগত মান সম্পর্কে বক্তব্য দেন নায়ক ইমন, নায়িকা অপুসহ সংশ্লিষ্টরা। একপর্যায়ে চিত্রনায়ক ইমন গণমাধ্যমে কথা বলেন।

পরে নায়িকা অপু বিশ্বাসের বক্তব্য নিতে চাইলে হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান অনুষ্ঠান শেষে বক্তব্য দেবেন। দুই ঘণ্টা পরে অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় সাংবাদিকদের লাঞ্ছিত করে নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে স্থান ত্যাগ করেন। এমন আচরণে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews