নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং এর আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল- ১১.টায় নড়াইল জেলার ১ নং নলদী ইউনিয়ন/বিট পুলিশিং কার্যালয়ে,
দুপুর ১টায় স্থান-২নং লাহুড়িয়া ইউনিয়ন/ বিট কার্যালয়ে ও ২৯ জানুয়ারি সোমবার সকাল ১১টায়, ০৫ নং- লক্ষ্মীপাশা ইউনিয়ন/ বিট কার্যালয়ে এবং দুপুর ১টায় ১২ নং কাশিপুর ইউনিয়ন/ বিট কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র থানার সুযোগ্য অফিসার ইনচার্জ স্যার, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্যগণ (মেম্বর) এবং বিভিন্ন শ্রেণীর সমাজ প্রতিনিধিগন। লোহাগড়া থানা এলাকায় সংঘটিত অপরাধ দমন, মাদক জিরো টলারেন্স, অনাকাঙ্কিত চুরির ঘটনা,
এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বড় ধরনের কোন ঘটনা যেন না ঘটাতে পারে এই সংক্রান্তে আলোচনা অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্যগণ (মেম্বর) এবং বিভিন্ন শ্রেণীর সমাজ প্রতিনিধিগন তাদের এলাকার বিভিন্ন সমস্যার মাদক,
চুরি সহ অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট এলাকার আইন শৃংখলা রক্ষা করার জন্য সকলের সহযোগিদতায় সমন্নয়ে কাজ করা আহব্বান আহব্বান জানান। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় লোহাগড়া থানা এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে লোহাগড়া থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply