1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় মারা গেছেন নড়াইলে নসিমনের ধাক্কায় আহত সেই বৃদ্ধ

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

খুলনায় মারা গেছেন নড়াইলে নসিমনের ধাক্কায় আহত সেই বৃদ্ধ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের ধাক্কায় আহত বৃদ্ধ আব্দুল কুদ্দুস মোল্যা (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনদিন যাবৎ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল কুদ্দুস মোল্যা লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর এলাকার বাসিন্দা।

লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তা কাঁচা বাজারের সামনে মাছ বোঝাই নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস মোল্যা।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে তিনদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews