1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় দুই সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন মা

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

খুলনায় দুই সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন মা

খুলনায় দুই সন্তানকে হত্যার পর এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যে কোনো সময় নিজ বাড়িতে পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঢাকা পোস্টকে জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, পুলিশ তিনজনের মরদের উদ্ধার করেছে। মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর দুই সন্তানের মরদেহ পড়েছিল। ঘর আটকানো ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ডলি বেগমের স্বামী চাকরি করেন। তিনি আজ সকাল ৮টায় কাজে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে বাড়ি ফিরে বিষয়টি দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলি বেগম দুই সন্তানকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews