1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাশরাফি হুইপ হওয়ায় আনন্দ মিছিলে নড়াইলে জনতার ঢল

  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মাশরাফি হুইপ হওয়ায় আনন্দ মিছিলে নড়াইলে জনতার ঢল

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা হুইপ হওয়ায় নড়াইলে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে হাজার হাজার মানুষের সমাগম হয়। নড়াইল হতে রুপগন্জ পর্যন্ত শহরে জ্যাম লেগে যায়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে নেতারা তাদের বক্তব্যে মাশরাফিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি। সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় আমরা খুশী।

এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তবে আমাদের আশা সে মন্ত্রী হবে। জানা যায়,নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত।

নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লোহাগড়া উপজেলা) আসন থেকে সংসদ নির্বাচনে ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী,সভাপতি এ্যাডভোকেট ওমার ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীরহোসেন,

সহ-সভাপতিহাসানুজ্জামান,জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওহিদুজ্জামান,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক মোল্যা সোহেল,সভাপিতি মোঃ সাইফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আওড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ,সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলসহ জেলা জেলা আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews