1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উচ্চ আদালতে ৬ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামিন

  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

উচ্চ আদালতে ৬ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামিন

উচ্চ আদালতে জামিন প্রার্থী বিএনপি নেতাকর্মীদের ভিড় বেড়েছে। বুধবার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে সারা দেশের ৬ শতাধিক নেতাকর্মীর আগাম জামিন হয়েছে।আইনজীবীরা জানিয়েছেন, আরও অন্তত ২ হাজার নেতাকর্মী জামিনের আবেদন করেছেন, যা শুনানির জন্য তালিকায় রয়েছে। আজ বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে শুনানি হতে পারে। আসামিদের জামিনের জন্য আইনজীবীদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে বলেও আইনজীবী সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও মামলা ও ধরপাকড়ের আতঙ্ক কাটছে না বিএনপি নেতাকর্মীদের। জামিন নিতে প্রতিদিনই উচ্চ আদালতে ভিড় করছেন তারা। উচ্চ আদালতই এখন তাদের একমাত্র ভরসা। তাদের বেশিরভাগই ‘গায়েবি নাশকতার মামলা’র শিকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়।

আইনজীবীরা আরও জানান, গত ৭ জানুয়ারি ভোটের আগে বিএনপির বহু নেতাকর্মী আগাম জামিন নিয়েছেন। ভোটের পরও জামিনপ্রত্যাশীরা আসছেন।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে বুধবার (২৪ জানুয়ারি) অন্তত ১৬০ জন বিএনপি নেতাকর্মীর জামিন হয়েছে।

বিভিন্ন বেঞ্চ থেকে সারা দেশের অন্তত ৬ শতাধিক নেতাকর্মীর আগাম জামিন হয়েছে।প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে নাশকতার ৭৮০টি মামলায় লক্ষাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৫ হাজার ৫২৬ জন নেতা-কর্মীকে।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews