বাগেরহাট (৪) আসন মোড়লগঞ্জ শরণখোলা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম বিশ্বাস ।
বুধবার সকালে মোড়লগঞ্জ থানার নিশানবাড়ী ইউনিয়নের জিউধরা বাজারে সম্পত্তি অগ্নিকাণ্ডের ঘটনাস্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে যান,এইচ এম বদিউজ্জামান সোহাগ এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের সমবেদনা জানান। এ সময় তিনি তার ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী ও নগত অর্থ প্রদান করেন।
এরপরে বদিউজ্জামান সোহাগ স্থানীয় নেতৃবৃন্দ ও নির্বাচনকালীন দায়িত্বরত নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় বিশ্বাস ফাউন্ডেশন এর বাংলাদেশ শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম বিশ্বাস।
এরপরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম বিশ্বাস বলেন,বিশ্বাস ফাউন্ডেশন মূলত একটি সামাজিক ফাউন্ডেশন । যার লক্ষ্য ই মানুষের কল্যাণে কাজ করা।বিশ্বাস ফাউন্ডেশন জন্ম লগ্ন থেকে গরিব অসহায় ও হতদরিদ্র মানুষকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে, দল-বল ধর্ম,
বর্ণ নির্বিশেষে প্রতিনিয়ত আমরা সাধারণ মানুষের পাশে থেকে যাচ্ছি।কালাম বিশ্বাস আরো বলেন, এইচএম বদিউজ্জামান সোহাগ একজন ভালো ও সৎ চরিত্রের মানুষ, এটা তিনি বারবার প্রমাণ করে গেছেন। আমরা বিশ্বাস ফাউন্ডেশন তাকে সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই, একই সাথে তার সহযোগিতা আমরা বিশ্বাস ফাউন্ডেশন একান্ত কামনা করছি।

Leave a Reply