1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো খন্দকার মোশাররফকে

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো খন্দকার মোশাররফকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) রাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওয়ানা হন। সঙ্গে তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন।

খন্দকার মোশাররফ হোসেনের ছেলে মারুফ হোসেন জানান, সম্প্রতি বাবার ব্রেইন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয়েছিল।

এর ফলে তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউ ও সিসিইউতে ছিলেন। এ ছাড়া ব্রেইনের বহির্ভাগে মেনিনজিওমা নামক টিউমার এখনও রয়েছে, যা পুরোপুরি সংকুচিত হয়নি।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হবেন খন্দকার মোশাররফ। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গত ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়।

এরপর ফের অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর গত ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews