1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও কর্মসূচি পালিত

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও কর্মসূচি পালিত 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

শনিবার (২০ জানুয়ারী) বেলা ১১ টায় সময় চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর জলযোগ মোড়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী জেলা শাখার আহবায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য  শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী পলাশ দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী মৃণাল কান্তি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়।

হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ নবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপনের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দাস,

সদর উপজেলা পূজা উদযাপনের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপনের সাধারণ সম্পাদক শ্রী তরুণ সাহা, জেলা ব্রাহ্মন সংসদের সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, বারঘরিয়া নতুন বাজার দূর্গা মন্দিরের সভাপতি শ্রী ভবসুন্দর পাল প্রমুখ। 

মানবন্ধনে বক্তারা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে ঝিনাইদহ, কুষ্টিয়ার কুমারখালী, টাঙ্গাইল, সুনামগঞ্জসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করা হয়।

এমনকি ঝিনাইদহে একজন হিন্দু ভাইয়ের প্রাণও কেড়ে নেয় সন্ত্রাসীরা। তাই এসব সহিংস ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং সংখ্যালঘুদের উপর সব ধরনের নির্যাতন বন্ধে নতুন করে আইন তৈরি ও হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews