1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নড়াইলে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় ডালিম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) ভবরঞ্জন রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ডালিম বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দক্ষিন শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

ইউপি সদস্য ভবরঞ্জন রায় জানান, সন্ধায় চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশে একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতে পুলিশ ডালিম বেগম নামে ওই মহিলার মরদেহ উদ্ধার করে।

ওই নারীর স্বামী ইদ্রিস আলী বলেন, গত পাঁচদিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে তার স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews