1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওয়াজ চলাকালে গাড়ি ভাঙচুর, খুলে নিয়ে গেল তাহেরীর হেডলাইটের বাল্ব

  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

ওয়াজ চলাকালে গাড়ি ভাঙচুর, খুলে নিয়ে গেল তাহেরীর হেডলাইটের বাল্ব

ওয়াজ মাহফিল চলাকালে নিজের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, এমন অভিযোগ করেছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে।

মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন।

মাহফিল শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন মাওলানা তাহেরী নিজেই।

এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি।

ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনোই লাইভে আসেননি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়।

আমি কুমিল্লার ওই মাহফিলে যখন বলছিলাম আমার পরদিন সকালে মাহফিলটি ছিল পাবনায়, তখন দুর্বৃত্তরা আমি যেন পাবনা না যেতে পারি সেজন্য আমার গাড়িটি ভাঙচুর করেছে।

তিনি বলেন, তারা আমার গাড়িটির যদি গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে।

আমি যেন রাতের আঁধারে পাবনা না যেতে পারি, তাই তারা এ কাজ করেছে। আপনারা জানেন প্রিমিও গাড়ির হেডলাইট অনেক ব্যয়বহুল।

মাওলানা তাহেরী বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামন্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীরাসহ গাড়ির ড্রাইভারকে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই।

খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে আসি। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটিয়ে ফেলে দুর্বৃত্তরা। আমার ড্রাইভার গাড়ির কাছে গিয়ে গাড়ির দশা দেখে আমাকে জানায়নি কারণ আমি ওয়াজ করছিলাম।

এ সময় দুর্বৃত্তদের উদ্দেশে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন ঘটনা নয়। আজকে আমার সঙ্গে যে এ কাণ্ড করেছে আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিকুল্লাহ জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews