1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হতাশা থেকে মুক্তির উত্তম পথ যেকোন অবস্থায় মহান আল্লাহর প্রশংসা করা !!

  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

সাঈদ ইবনে হানিফ ঃ
হতাশা-মানব জীবনের অতি পরিচিত একটি বিষয়। চিকিৎসা বিজ্ঞানে এটাকে একটি রোগ বলেও অবিহিত করে থাকে। প্রাপ্তির আশা যেমন রয়েছে আমাদের জীবনে, তেমনি রয়েছে হারানোর বেদনা এবং হতাশা। জীবন ধারণের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন আদান-প্রদান বা লেনদেনে অনেক কিছু না পাওয়ার আঘাতে হতাশা গ্রস্ত হই আমরা। হয়ে পড়ি চরম দুশ্চিন্তাগ্রস্ত। এই হতাশাই আবার কাল হয়ে দাঁড়ায় আমাদের কারো কারো জীবনে। শয়তানের প্ররোচনায় হতাশ হয়ে এক সময় আত্মহত্যার মতো পথ বেছে নেয় অনেকে । ইসলাম মানুষকে হতাশ না হওয়ার ব্যাপারে যথেষ্ট উৎসাহ প্রদান করেছে। এক কথায় ইসলাম ধর্মে হতাশার কোনো স্থান নেই। এবিষয়ে (আতাউর রহমান) নামে এক ভাই যথার্থ লিখেছেন। পবিত্র কোরানে বহু স্থানে আল্লাহ তায়ালা বিভিন্ন প্রসঙ্গে বারবার বলেছেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ বা হতাশ হয়ো না।

পবিত্র কোরানের সুরা জুমারের ৫৩নং আয়াতে আল্লাহ তায়ালা আরো ইরশাদ করেছন, বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সাধারণত বিভিন্ন বিপদের কারণেই হতাশাগ্রস্ত হই আমরা। কিন্তু ইসলামের নবী আমাদেরকে এই বিপদকে ইতিবাচক দৃষ্টিতে দেখার শিক্ষা প্রদান করেছেন। বোখারি শরীফের একটি হাদিসে এসেছে, নবিজি [সা.] বলেছেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন, তাকে বিপদেও জড়িত করেন। ইসলামী জ্ঞানের বিখ্যাত পণ্ডিত ইমাম গাজ্জালি [রহ.] বলেছেন, প্রতিটি বেদনা বস্তুত একটি সম্ভাবনা। বিপদে-আপদে হতাশ না হয়ে ধৈর্য্য ধারণ কর এবং ইতিবাচক দৃষ্টিতে বিপদের মোকাবেলা কর। ইসলাম কেবল বিপদে-আপদে ধৈর্য্য ধারণ করার কথা বলেই ক্ষান্ত হয়নি, মানুষের ওপর আগত এসব বিপদ-আপদের কারণও বর্ণনা করেছেন। মিশকাত শরীফের একটি হাদিসে এমন বর্ণনা এসেছে যে, নবিজি [সা.] বলেছেন,

আমার প্রভু বলেন, আমার সম্মান ও শ্রেষ্ঠত্বের শপথ! যাকে আমি ক্ষমা করতে ইচ্ছে করি, দৈহিক পীড়া এবং জীবিকার কৃচ্ছ তা দ্বারা তার গ্রিবাকে পাপমুক্ত না করা পর্যন্ত আমি তাকে কখনো এ পৃথিবী থেকে অপসারিত করি না। আল্লাহ তায়ালা যাকে বেশি ভালোবাসেন, তাকেই বিপদ-আপদের মাধ্যেমে পরীক্ষা বেশি করেন। সুতরাং বিপদে-আপদে এবং অন্য যে কোনো কারণে জীবনের প্রতি হতাশ হওয়া যাবে না। তারপরও যদি কখনো হতাশা এসে যায়, তখন আল্লাহ তায়ালার ওপর অগাধ বিশ্বাস রেখে তাঁর কাছে মুক্তির প্রার্থনা করতে হবে। আর সব ধরনের হতাশা মুক্তির জন্য সবার আগে এবং প্রধানত যে বিষয়টি মনে রাখতে হবে, তাহলো একমাত্র আল্লাহই মানুষকে বিপদ প্রদান করেন এবং এই বিপদ-আপদ থেকে মুক্তিদাতাও একমাত্র তিনিই। অন্য কারো এসব করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ আমাদের সবাইকে হতাশামুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন। – আমিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews