নড়াইল সদর উপজেলার সেখহাটী ইউনিয়নের আফরা ভৈরব নদীর ত্রিমোহনীতে প্রতিবছরের ন্যায় আগামী ১৫, ১৬ জানুয়ারি সোম ও মঙ্গলবার আফরা সেখহাটী বাসীর আয়োজনে হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্ত গঙ্গা স্নান, বিভিন্ন রোগ শোক মানদ পুরনে পুনঃ স্নান উপলক্ষে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এখানে বাংলাদেশ ও ভারত থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ সারা বছরের নানা রোগব্যাধি মুক্তি কামনায় মানদ করে থাকেন। তা বাংলা পৌষ মসের শেষদিন এবং কালি বাড়ি মন্দিরে বিভিন্ন জিনিস পত্র এনে দিয়ে যায়।
স্থানীয় ভক্তরা বলেন এটা অলৌকিক ভগবানের ক্ষমতা। মনের আশা ভরসা, ব্যাধি থেকে ভাল হওয়ার জন্য বেল গাছে ইট, পাথর বেধে রেখে যায়। আবার নদীতে বিভিন্ন জিনিস পত্র ছুড়ে ফেলে যান। যুগযুগ ধরে এই নিয়ম বয়ে আসছে। তাছাড়া প্রতি মঙ্গলবার বেলতলায় পুজা অর্চনা করে থাকেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
এখানকার সাধারন মানুষ বলেন, শত বছরের বেশী আফরা ঘাটে ভৈরব নদীর উত্তর পাড়ে বেলতলা নামক স্থানে পুজা অর্চনা গঙ্গায় পুনঃ স্নান হতো।
জমিজমা সংক্রান্ত জটিলতা থাকায় গত দুই তিন বছর ধরে জেলা প্রশাসকের নির্দেশনায় নদীর দক্ষিণ পারে সেখহাটী গ্রামের অংশে স্থায়ী সরকারি পাকা ঘাট ওয়াস রুম টয়লেট নির্মিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা পৌষ মাসের শেষ দিন আফরা ঘাটে পুনঃ স্নান উৎসব পরদি সেখহাটী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করে থাকেন।
এবিষয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে আইন শৃঙ্খলা, সাধারন মানুষের নিরাপত্তায় ব্যাপক তৎপর রয়েছে বলে ৭নং সেখহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান বাবু গোলক চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের বলেন।
সেখহাটী পুলিশ ক্যাম্প ইনচার্জ টিপু সুলতান জানান, দুইদিনের এই মেলায় সার্বক্ষণ জন নিরাপত্তায় নজরদারি থাকবে। ৭ নং সেখহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কুদ্দুস আলী ফকির বলেন,
আফরা ঘাটের ত্রিমোহনিতে যুগযুগ ধরে হিন্দু মুসলিম একই সাথে মিলেমিশে উৎসাহ উদ্দীপনায় মেলা হয়ে থাকে। এবছও আগামী সোম ও মঙ্গলবার দুইদিন ব্যাপি মেলা উৎসব অনুষ্ঠিত হবে।





Leave a Reply