1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নড়াইলে ৫ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় মাছের ঘের মালিক কে কুপিয়ে হত্যা

  • শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

নড়াইলে ৫ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় মাছের ঘের মালিক কে কুপিয়ে হত্যা

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্ৰামের মৃত্যু রজ্জাক মোল্লার ছেলে অলিয়ার রহমান মোল্লাহ (৭০)খুন হন। স্বজন সূত্রে জানা যায়, অদ্য ১৩ জানুয়ারী ২০২৪ তারিখ শনিবার অলিয়ার রহমান মোল্লাহ ফজরের নামাজ শেষে মাছের ঘেরে যাওয়ার প্রাক্কালে সকাল ৮ টার দিকে তার নিজ বাড়ির পাশে অবস্থান কালে মেম্বার ফিরোজ গ্রুপের একদল সন্ত্রাসী বাহিনী এসে অলিয়ার রহমান মোল্লাহর উপর দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এ সময় তার স্ত্রী আসমা বেগম স্বামীর উপর হামলা ঠেকাতে গিয়ে সে ও বেধড়ক মারপিটের শিকার হয় এবং তার একটি হাত ভেঙে যায়। উক্ত ঘটনাটি ঘটিয়েছে পঞ্চ পল্লী এলাকার মেম্বার ফিরোজ গ্রুপের, রবিউল মোল্লাহ,রিয়াজ মোল্লাহ , মফিজ, আকাশ , উকিল,ঝিকু,টিটো,লিটন,রোকন মোল্লাহ ও তরুণ সহ ১৫/২০ জন চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী।

জানা যায় দীর্ঘদিন ধরে মাছের ঘের মালিক অলিয়ার রহমান মোল্লাহর কাছে উল্লেখিত চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে, অলিয়ার রহমান মোল্লাহ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে দেশীয় অস্ত্রে সজেজ সজ্জ্বিত হয়ে তার বাড়ির পাশে এসে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় স্বজনদের কান্নার আহজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অলিয়ার রহমান মোল্লাহ খুনের ঘটনায় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে,

অলিয়ার রহমান মোল্লাহর লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং হত্যাকারীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews