1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনা বিভাগের ১০ জেলায় মাত্র দু’মন্ত্রী, হতাশ যশোরের মানুষ

  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

খুলনা বিভাগের ৩৬ সংসদীয় আসনের মানুষ অনেকটা মুখিয়ে ছিলেন মন্ত্রিপরিষদের শপথের দিকে। বিশেষ করে ১০ জেলার মানুষ টিভির পর্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’দিন ধরে খবর নেওয়ার চেষ্টা করেন কারা হচ্ছেন এ অঞ্চলের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান দেখে এ অঞ্চলের জনগণ অনেকটাই হতাশ হয়েছেন। কারণ একাদশ সংসদে গঠিত সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকায় চারজন সংসদ সদস্য স্থান পেয়েছিলেন।

এবারও তার চেয়ে বেশি পাওয়ার প্রত্যাশায় ছিলেন খুলনা বিভাগের জনগণ। কিন্তু শপথ অনুষ্ঠানের চূড়ান্ত তালিকা দেখে সবাই হতাশ। কারণ এবার মাত্র দু’জন সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এ বিভাগের খুলনা-৫ আসনের এমপি নারায়ন চন্দ্র চন্দ ও মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন পূর্ণ মন্ত্রী হয়েছেন।

তবে, একাদশ জাতীয় নির্বাচনের পর গঠন করা সরকারের মন্ত্রিপরিষদে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ডাক পেয়েছিলেন চারজন। এরমধ্যে খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মীণি বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

মন্নুজান সুফিয়ান ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বেগম হাবিবুন নাহার ছিলেন বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

খুলনা বিভাগে যেহেতু চারজন মন্ত্রী ছিলেন সেকারণে এবার আরও দু’থেকে তিনজন মন্ত্রী বেশি পাওয়ার প্রত্যাশায় ছিলেন এই অঞ্চলের মানুষ। এদিকে, খুলনা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা যশোর। এ জেলায় গত সংসদে এক প্রতিমন্ত্রী থাকলেও এবারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কোটা শূন্য। যে কারণে যশোরের মানুষ হতাশ।

-বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews