1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টাঙ্গাইল-৩ আসনে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন আমানুর রহমান খান রানা

  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৩ আসনে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন আমানুর রহমান খান রানা

মো: রিজাউল করিম,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান।

১১৯টি কেন্দ্রে আমানুর রহমান খান রানা ভোট পেয়েছেন ৮২,৭৪৮ কামরুল হাসান খান পেয়েছেন ৬৯০৩৫ ভোট। প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থী ছাড়া অন্য প্রার্থী ক্যাপ্টেন (অব.) মো. জাকির হোসেন (বিএনম) পেয়েছেন ১,৫০০ ভোট,

আব্দুল হালিম মিয়া (জাতীয় পার্টি) পেয়েছেন ৭৭৮ , সাখাওয়াত হোসেন সৈকত (সাম্যবাদী দল) পেয়েছেন ২৩৪ এবং হাসান আল মামুন (এনপিপি) পেয়েছেন ২৫২ ভোট। সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এ ফলাফল ঘোষণা করেন।

১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৪৯০ মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৮৩ জন। ভোট প্রদানের হার ছিল ৪৪ শতাংশ।

উল্লেখ্য, ২০১২ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম লেবুকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি হন আমানুর রহমান খান রানা। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্ব›দ্বীতায় দ্বিতীয়বার এমপি হন তিনি।

২০১৮ সালে এ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হন তার বাবা আতাউর রহমান খান। দ্বাদশ সংসদ নির্বাচনে এসে মনোনয়ন বঞ্চিত হন রানার বাবা বর্তমান এমপি আতাউর রহমান খান। এবার বাবার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন রানা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews