বহু প্রতিক্ষার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হলেন এম এ মোতালেব সি আই পি। সারাদেশে ন্যায় চট্টগ্রাম ১৫ আসনেও অনুষ্ঠিত হল সংসদ নির্বাচন।
বিভিন্ন দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলে মুলত ভোটে লড়াই হয়েছে নৌকা ও ঈগলের মধ্যে। কোন দূর্ঘটনা ছাড়াই শান্তি প্রিয় ভোট অনুষ্ঠিত হয়েছে এআসনে।
ভোটার উপস্থিত ছিলো বেশ নজরে পড়ার মতো। ভোটাররা তাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারা অন্যবারের তুলনায় অনেক খুশি।
ভোট গননা শেষে ঈগলের প্রার্থী এম এ মোতালেব সি আই পি কে ৮৫৭৪৯ ভোটে বিজয় নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ।
নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী পেয়েছেন ৩৯২৫২ ভোট। তবে এআসনে কোন প্রার্থীদের কোন অভিযোগ ও পাওয়া যায়নি।





Leave a Reply