1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ফরিদপুর – ৪ আসনে নৌকাকে হারিয়ে হ্যাট্রিক জয় পেলেন নিক্সন চৌধুরী

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুর – ৪ আসনে নৌকাকে হারিয়ে হ্যাট্রিক জয় পেলেন নিক্সন চৌধুরী 

মো: সরোয়ার হোসেন,  ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ৪ আসনে  নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্লাহকে হারিয়ে তৃতীয় বারের মত হ্যাট্রিক বিজয় ছিনিয়ে আনলেন ঈগল প্রতীকের প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সন। বেসরকারি ফলাফল অনুযায়ী এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মজিবর রহমান চৌধুরী নিক্সন ১ লক্ষ ৪৮ হাজার, ৩৫ ভোট  পেয়ে বিজয়ী হন।

  অপরদিকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের কাজী জাফর উল্লাহর পেয়েছেন, ১ লক্ষ ২৪ হাজার ৬৬ ভোট। ভোটের ফলাফল প্রকাশের পর  কর্মী- সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। উপজেলা ভোটের ফলাফল ঘোষনার পর নবনির্বাচিত সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন উপজেলা সম্মেলন কক্ষে সব কর্মী – সমর্থক দের কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কাজ না করার আহবান জানান।

  এর আগে শান্তিপূর্ণ  ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা।প্রচন্ড  শীতকে উপেক্ষা করেও ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। আ,লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ ভোট প্রদান করেন।

তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের  কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা ২৫ মিনিটে ভোট প্রদান করেন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি তার নিজ কেন্দ্র আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণ পাড়া গ্রামে  ৯৫ নং ব্রাহ্মণপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা পাঁচ মিনিটে তিনি ভোট প্রদান করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন এবং তার কন্যা নাজোরা মুজিব চৌধুরী। ভোট দানের পর  এক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ করছি।

এ আসনে মোট  ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার ৮, শ ৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৫৬ জন এবং  নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৭৮৫ জন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews