1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ক্যাম্পে ভয়াবহ আগুনে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

ক্যাম্পে ভয়াবহ আগুনে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ ক্যাম্প-৫ এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করেছে। কে বা কারা আগুন দিয়েছে অথবা আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

তবে হোয়াটসঅ্যাপে প্রেরিত একটি ভিডিওতে বলতে শোনা গেছে, ‘রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী আরসার সদস্যরা এই আগুন ধরিয়ে দিয়ে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। তারা ক্যাম্পে মানুষ হত্যার পাশাপাশি এখন আগুন দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে।

রোহিঙ্গা কমিউনিটি নেতা হামিদ উল্লাহ বলেন, রাত ১টার দিকে আরসা সন্ত্রাসীরা ৫ নম্বর ক্যাম্পে প্রবেশ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। রাত আড়াইটা পর্যন্ত প্রায় ৫শতাধিক ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews