1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ভোট বর্জন

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ভোট বর্জন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

ভোট বর্জন করেছেন কক্সবাজার-৩ আসনের (সদর-রামু-ঈদগাঁও) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। তিনি ওই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি অভিযোগ করে বলেন, তার নির্বাচনি এলাকার নৌকা মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল তার নেতাকর্মীদেরকে দিয়ে প্রতিটি কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন। এমনকি প্রতিটি কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সেজন্য তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। বিশেষ করে রামু উপজেলায় একটা পোস্টার তো দুরের কথা এজেন্ট পর্যন্ত দিতে দেয়নি।

তিনি জানান, সুষ্ঠু ও উৎসবমূখর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই নগন্য। যাকে প্রহসনের নির্বাচন বলা চলে।

নৌকার প্রার্থীর কমলের কর্মী-সমর্থকরা তার কর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। তিনি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেও কোনো সাড়া পাননি। যার জন্য তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews