1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৬ ঘণ্টায় ১৪ আগুন, ৪ জনের মৃত্যু

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

১৬ ঘণ্টায় ১৪ আগুন, ৪ জনের মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৯৭০ জনের মত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে এই ভোটকে ঘিরে বিএনপি ও সমমনা দলগুলো একের পর এক কর্মসূচি পালন করছে।

৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টায়) সারাদেশে দুর্বৃত্তকর্তৃক ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা (বৌদ্ধ মন্দির ১, শিক্ষাপ্রতিষ্ঠান ৮) পুড়ে গেছে ও ৪ জন নিহত (ট্রেনের আগুন) হয়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগ ৪টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২ (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) আগুনের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি বগি), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ডভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি, শিক্ষাপ্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

৫ জানুয়ারি ৬টার দিকে পঞ্চবটি মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জে ১টি পিকআপে আগুন দেওয়া হয়। ৯টায় গোলাপবাগ, গোপীবাগ, ঢাকা, বেনাপোল এক্সপেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে।

৬ জানুয়ারি রাত ১২টার দিকে চুনারুঘাট, হবিগঞ্জ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, রাত ১.২৪ মিনিটের দিকে গাজীপুর সদর, পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন, রাত ২টার দিকে গাজীপুর, টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন, রাত ২.৪৪- সাত মাইল, সিলেট দক্ষিণ, ১ ট্রাকে আগুন, রাত ২.৪৫- লাতুমিয়া ব্রিজ, লালপুর ফেনী সদর, দুটি কাভার্ডভ্যানে আগুন,

রাত ২.৫০- রামু, বৌদ্ধ মন্দিরে আগুন, রাত ৪.৩৩-গফরগাঁও, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, ভোর ৫.০০- নিশ্চিন্তপাড়া, চট্টগ্রাম সিটি, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, ভোর ৫.৫০- মোস্তফা ফিলিং স্টেশনের সামনে,

ফকিরহাট, সীতাকুন্ড, ১টি পিকআপে আগুন, সকাল ৬.৩৪- বাজিতখিলা, শেরপুর, ময়মনসিংহ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, সকাল ৮টার দিকে মৌচাক, কালিয়াকৈর, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, সকাল ৯টার দিকে নান্দাইল, ময়মনসিংহ, হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews