ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এর প্রধান নির্বাচনী এজেন্ট ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক (ভোলা মাস্টার) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছিলেন।
বিকেলে তিনি তার নিজ ইউনিয়ন চর মাধবদিয়ায় গেলে তার ওপর চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে বেশকিছু নৌকা সমর্থিত লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে ভোলা মাস্টারের পরিবারের দাবি।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পরে ঢাকা মেডিকেল হাসপাতাল হাসপাতালে রেফার করা হয়।
ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Leave a Reply