1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোট দিতে পারছেন না জি এম কাদের

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

ভোট দিতে পারছেন না জি এম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান। তবে ওই আসনের ভোটার না হওয়ায় প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না তিনি।

শনিবার (৬ জানুয়ারি) জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও জেলা পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোটের দিন সকাল ৯টার মধ্যেই জি এম কাদের ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। রংপুরে থেকেই তিনি সারাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। কারণ তিনি রংপুরের নন, ঢাকার ভোটার।

রংপুর-৩ (সদর) আসনে জি এম কাদেরসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, সমঝোতার কারণে আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মণ্ডল প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

ওই আসনে অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শফিউল আলম (আম) ও স্বতন্ত্র আনোয়ারা ইসলাম রানী (ঈগল)।

দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। ভোট কেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। এবার ব্যালট পেপারে ভোট হচ্ছে।

এবারের নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে, বর্জন করেছে বিএনপিসহ ৬০টি দল। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এদিকে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবোরধের পথ বেচে নেয় বিএনপি। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। ভোট বর্জনের পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews