1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নির্বাচনের পর বিএনপির সন্ত্রাসীদের বিচার হবে : কাদের

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

নির্বাচনের পর বিএনপির সন্ত্রাসীদের বিচার হবে : কাদের

নির্বাচনের পর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৬ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় (নোয়াখালী-৫) ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা নাশকতা, অগ্নিসংযোগসহ ব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। শুক্রবার তারা ঢাকার গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ করে দুই শিশুসহ চারজনকে হত্যা করেছে। কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে। আমি এই ঘৃণ্য, নৃশংস সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি দেশকে ধ্বংস করতে চায়। এরা একাত্তরের পরাজিত, শক্তি পঁচাত্তরের ঘাতক দল; এদের বিশ্বাস করা যায় না। বাংলাদেশ কোনো অপশক্তির কাছে কখনো মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেন নাশকতা করতে না পারে, সেজন্য আপনারা সতর্ক থাকবেন। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন আমাদের বিজয় ছিনিয়ে না নিতে পারে।

‘বিএনপি-জামায়াত নির্বাচনের পরও সহিংসতা চালিয়ে যেতে পারে’ বলে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সহিংসতার কঠোর জবাব দিতে হবে। নির্বাচন হয়ে যাক, কোনো সন্ত্রাসী পার পাবে না। তাদের বিচার হবে। আমরা কঠোর হতে জানি। সময়মতো সব ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, কানাডার ফেডারেল রায় অনুযায়ী বিএনপি আবারও প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী সংগঠন। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের কাছেও আমরা এই সন্ত্রাসীদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews