1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর -৪ ৯৯ টি কেন্দ্রের মধ্যে ৫৯ টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ আজ নির্বাচন – ভাঙ্গায় সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

ফরিদপুর -৪

৯৯ টি কেন্দ্রের মধ্যে ৫৯ টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ
আজ নির্বাচন – ভাঙ্গায় সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ

মোঃ সরোয়ার হোসেন ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলায় নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য উপকরনসামগ্রী বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। উপকরনসামগ্রী নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গ্রহন করেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সহ প্রিজাইডিং কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রগুলোতে পৌছাতে পরিবহনগুলো অপেক্ষা করতে দেখা যায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ৯৯ টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। বাকি ৪০টি কেন্দ্র সাধারণ তালিকার আওতায় রয়েছে। আগামীকাল রবিবার ৭ জানুয়ারি ভোট গ্রহণের জন্য ভোট গ্রহণ কর্মকর্তারা মালামাল গ্রহণ করে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাঙ্গা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলায় মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ৫৩৩ টি ভোট কক্ষ রয়েছে।

মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ,২৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২০ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ০১ লক্ষ ১৩ হাজার। ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৯৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৩৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার,১০৬৬ জন পুলিং অফিসার।এ ব্যাপারে সহকারি রিটানিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা বলেন,

ফরিদপুর -৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ভাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ৯৯ টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পর্যাপ্ত পুলিশ , গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের প্রহরায় ভোট গ্রহণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল রবিবার সকাল ৬টায় ৪টি পয়েন্টে ম্যাজিস্ট্রেট,

বিজিবি ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিকট ভোটের ব্যালট প্রদান করা হবে‌। ভোট চলাকালীন ০৪ জন ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দায়িত্ব পালন করবেন। পুলিশের ৭টি মোবাইল টিম ও ২টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৩ টি টিম কাজ করবে।

এছাড়াও মাঠে থাকবে বিজিবি ও সেনাবাহিনীর টিম। উল্লেখ্য, ফরিদপুর -৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফরিদপুর -৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৫ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার (ডাব),

তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী (সোনালী আঁশ), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাকসুদ আহম্মেদ মাওলা (ফুলের মালা), জাতীয় পার্টির মোঃ আনোয়ার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আলমগীর কবির (একতারা)। এর মধ্যে শুক্রবার রাতে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ মাওলা স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীকে সমর্থন করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews