1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

অদ্য ০৬ জানুয়ারি’২৪ সকাল ০৯ঃ৩০ ঘটিকায় নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম পুলিশদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম পুলিশদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নির্বাচন ডিউটিতে সকলের দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশনা প্রদান করেন। নির্বাচন ডিউটিতে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের করণীয় বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন।

অতঃপর সকাল ১১ঃ০০ ঘটিকায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে নির্বাচন ডিউটিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতি শতভাগ সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোট গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নড়াইল; জনাব অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া; বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ডেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,

নড়াইল; জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; জনাব মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার, লোহাগড়া; নড়াইল সদর ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জবৃন্দসহ নড়াইল জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিয়া উপজেলার সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ মাঠ প্রাঙ্গনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য
এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের
নির্দেশে তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),

নড়াইল মহোদয় নির্বাচন ডিউটিতে দায়িত্বরত উপস্থিত পুলিশ সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব ও যথাযথ দায়িত্ব পালনের প্রতি নির্দেশনা প্রদান করেন। এ সময় জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), কালিয়া ও নড়াগাতী থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews