1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর -১ আসনে নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলায় দুই ঈগল সমর্থক আহত

  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

ফরিদপুর -১ আসনে নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলায় দুই ঈগল সমর্থক আহত

এস, এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুরের -১ আসনের বোয়ালমারীতে নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলায় দুই ঈগল সমর্থক মারাত্মক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারের এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এতে ঈগলের সমর্থক বন্ডপাশা গ্রামের মাহাবুর রহমানের ছেলে, রুপাপাত ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মো. মুঞ্জুরুল ইসলাম এবং তার ভাই সুজন মুন্সী মারাত্মক আহত হয়।

আহত মঞ্জুরুল ইসলামকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত সুজন মুন্সীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মারাত্মক আহত মঞ্জুরুলের স্ত্রী জানান, আমার স্বামী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ঈগল প্রতীকের পক্ষে কাজ করছে।

শুক্রবার রাত ৯টার দিকে পাশ্ববর্তী সূর্যোগ বাজারে গেলে পথমধ্যে নৌকার সমর্থক কাটাগড় গ্রামের মৃত কালাম মোল্যার ছেলে লেন্টু (৫০) ও আজাদ (৩২), মৃত কাশেম মোল্যার ছেলে ইসমাইল হোসেন পিকুল (৩২), ঝন্টু মোল্যার ছেলে তুহিন (২৭), সহ অজ্ঞাত ৪/৫ জন।

হেলমেটধারী সন্ত্রাসী মোটরসাইকেল চালিয়ে নৌকার পক্ষে স্লোগান দিয়ে তার মাথা লক্ষ্য করে পেছন থেকে আঘাত করে। অতর্কিত হামলায় মঞ্জুরুল ইসলাম রাস্তায় পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করে।

এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক তমাল কৃষ্ণ চক্রবর্তী বলেন, আহত মঞ্জুরুল ইসলামের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

যেহেতু তার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর স্থানান্তর করা হয়।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews