পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচপীর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চোরাই চার্জার ভ্যান ও ছাগলসহ ৩ চোরকে আটক করেছে।
আটককৃতরা হলো কায়েতপাড়া এলাকার আইবুল ইসলাম এর ছেলে আল আমিন,বসুনিয়া পাড়া জহুর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ও মনোরদিঘী এলাকার আব্দুল জলিলের ছেলে বিপ্লব ইসলাম।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,পুলিশ অভিযান চালিয়ে তিন ছাগল চোর,ছাগল ও চার্জার ভ্যানসহ আটক করে।পরে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।

Leave a Reply