1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে নৌকার মিছিল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

ভূঞাপুরে নৌকার মিছিল অনুষ্ঠিত 

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস: 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরের নৌকাকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে জনসভা ও আখেরি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। মিছিলে হাজারো মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। সেখানে এক জনসভায় রুপান্তরিত হয়। পরে আখেরি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ ও নৌকার মনোনীত প্রার্থী ছোট মনির। এসময় মিছিলে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, 

জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু,

 সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, বিশিষ্ট শ্রমিক নেতা তারিকুল ইসলাম চঞ্চল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন- বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে ছোট মনিরকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews