1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নৌকার সমর্থককে গুলি করে হত্যা

  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নৌকার সমর্থককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনের ডালিম সরকার (৩৫) নামে নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান।

নিহত ডালিম সরকার নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মো. ফয়সাল বিপ্লব সর্মথকরা এই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি নৌকা সর্মথকদের।স্থানীয়রা জানান, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নৌকার ক্যাম্পে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। এ ঘটনায় ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

হামলায় আহত সোহেল মিয়া বলেন, আমরা নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ভাই শিপন পাটোয়ারীর নেতৃত্ব একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এ সময় আমরা গুলিবিদ্ধ ডালিম সরকারকে বাঁচাতে গেলে আমাকেও পিটিয়ে আহত করা হয়৷ তাই তাকে হাসপাতালে নিতেও বিলম্ব হয়।

এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews