1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিজেই প্রার্থী নিজেই কর্মী জাসদের আজমুল হক পুতুল

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোন আসন কার দখলে চলে যাবে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ঠিক সেই মূহূর্তেই নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে নিজের নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন আজমুল হক পাটোয়ারী পুতুল। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হয়ে মশাল প্রতীক নিয়ে আগামী ৭ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আজমুল হক পাটোয়ারী পুতুল। তিনি ছাত্রজীবন থেকেই বাম সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলও খেটেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে তিনি নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন। নিজের বক্তব্য নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে শহরের অলিগলিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আলোচিত প্রার্থী আজমুল হক পাটোয়ারী পুতুল। একান্ত কথা হয় তার এই প্রতিবেদকের সঙ্গে।

তিনি বলেন, ভোটারদের উদ্দেশে আমার যা বলার তা আমার নিজের কণ্ঠে রেকর্ড করে নির্বাচনী মাইকিংয়ে প্রতিদিন প্রচার–প্রচারণা চালাচ্ছি। অনেকেই আমার নির্বাচনী প্রচারে অটোরিকশার সামনে এসে আমাকে দেখতে পেয়ে ভিড় জমায়। আবার কেউ কেউ আমার সঙ্গে কথা বলে ভোট দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। এতে আমার সমাজ পরিবর্তনে কাজ করতে আগ্রহ বৃদ্ধি পায়। লালমনিরহাট-৩ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ৭ জানুয়ারির নির্বাচনে।

জাসদের এই প্রার্থী আজমুল হক ছাড়াও বাকী প্রার্থীরা হলেন সাম্যবাদী দলের আশরাফুল আলম, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মতিয়ার রহমান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. জাবেদ হোসেন বক্কর, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. জাহিদ হাসান, তৃণমূল বিএনপির শামীম আহমেদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হরিশ চন্দ্র রায়। তারা সবাই শেষ মুহূর্তেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে ব্যতিক্রম হচ্ছেন জাসদের আজমুল হক।

তার কাছে জানতে চাওয়া হলে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আপাতত কেন্দ্র থেকে কিছু অর্থসহায়তা ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সামান্য কিছু অনুদান পেয়েছি। একজন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী ১০ হাজার লিফলেট দিয়েছেন; আমি নিজে থেকেই কয়েক হাজার বড় পোস্টার ছাপিয়েছি। বিগত ২৭ ডিসেম্বর থেকে আমি স্বকণ্ঠে ধারণ করা আমার বক্তব্য নির্বাচনী এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করছি। আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এই ব্যতিক্রম প্রার্থী জাসদের আজমুল হক।

নির্বাচনী ফলাফলের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার পক্ষে হয়তো কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব নয়, তবে ভোটারদের জানান দিতে চাই, শুধু বড় দল নয়; ছোট দলের মানুষও তাদের কথা ভাবেন। আপদ-বিপদে আমি ভোটারদের পাশে থাকতে চাই। বিপদে-আপদে, সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। এভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। সাফল্য এবার না হোক হয়তোবা অন্য কোনো নির্বাচনে আসবে ইনশা আল্লাহ।

আজমুল হক পাটোয়ারী পুতুলের প্রচারিত মাইকিংয়ের এ বিষয়টি স্থানীয় ভোটারদের আকর্ষণ করেছে। সঠিক গণতন্ত্রের অভাবে সাধারণ মানুষ রাষ্ট্র ও রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন বলে প্রচার করছেন তিনি। সমৃদ্ধ লালমনিরহাট ও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মশাল মার্কায় ভোট চাচ্ছেন আজমুল হক পুতুল।

লালমনিরহাট শহরের অধিবাসী কমল চন্দ্ররায়, সাদিয়া আফরিন, শামিমা নাসরিন, রবিউল ইসলাম, সাব্বির হোসেনসহ অনেকেই বলেন, আমাদের কাছে এবার অনেকেই ভোট চেয়েছেন, জাসদের আজমুল হক পাটোয়ারী পুতুল তাদের মধ্যে একজন।

ভোটের ফলাফল কী হবে জানা নেই। কিন্তু আজমুল হক পাটোয়ারী পুতুলের স্বকণ্ঠে ধারণ করা বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে।প্রার্থী যেই হোক কোন আসন কার দখলে চলে যাবে তার জন্য আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

 

 

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews